ডিবির অভিযানে ক্রিপ্টোকারেন্সি প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

ডিবির অভিযানে ক্রিপ্টোকারেন্সি প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ঢাকার সাভারে অনলাইনভিত্তিক ক্রিপ্টোকারেন্সি প্রতারক চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

গতকাল সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাত ১০টা ৩০ মিনিটে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককালে তাঁদের কাছ থেকে প্রতারণাজে ব্যবহৃত ৪টি আধুনিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবি-উত্তরের একটি চৌকস দল ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইন জগতে পরিচালিত বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি বৃদ্ধি করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় ক্রিপ্টোকারেন্সি বিনিময়ের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও অর্থ আত্মসাৎ করার অভিযোগে চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ হিসেবে সাইবার সুরক্ষা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকালে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি-উত্তর পুলিশ। সাইবার অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দেশজুড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগান্তকারী সিদ্ধান্ত

এবার পায়ুপথে ৬টি সোনার ডিম!

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিত্ব ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জরুরি অবতরণের পর ঢাকায় রোগীর মৃত্যু

শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী : ধূমপানের অপরাধে সহযোগী অধ্যাপক বরখাস্ত

দ্রুতই বিএসএফের হাত থেকে ফিরছেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত : বিজিবি পরিচালক

চাকরিতে পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

বিমানবন্দর থেকে রেলপথ : কাস্টমস গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চোরাচালানের অভিনব নেটওয়ার্ক

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *