ট্রাফিক ইন্সপেক্টরসহ ৩১ কর্মকর্তাকে সম্মাননা দিলেন কমিশনার সাজ্জাদুর রহমান

ট্রাফিক ইন্সপেক্টরসহ ৩১ কর্মকর্তাকে সম্মাননা দিলেন কমিশনার সাজ্জাদুর রহমান

খুলনা অফিস:

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের সার্বিক পেশাদারিত্ব, গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সম্মাননা প্রদান এবং অফিশিয়াল মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় কেএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সম্মাননা ও সরঞ্জাম প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, সাহসিকতা ও দৃঢ় সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। ভালো কাজের যথাযোগ্য মূল্যায়ন হিসেবে সদস্যদের পুরস্কৃত করা এবং নিয়মিত মাঠপর্যায়ের সদস্যদের সরাসরি মতামত ও গঠনমূলক পরামর্শ গ্রহণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি।

মাদকের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করে দিয়ে কেএমপি প্রধান বলেন, পুলিশ সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ, কর্মদক্ষতা বৃদ্ধি, নিজস্ব যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং বেসিক পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সাধারণ জনগণের সাথে সবসময় সীমাহীন ধৈর্য, ভদ্রতা ও শালীন আচরণ বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি জোর দিয়ে বলেন, কোনো অবস্থায়ই রাগের বশবর্তী হয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং অপ্রয়োজনীয় যেকোনো সংঘাত এড়িয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। সর্বোপরি খুলনা মহানগরে জনবান্ধব ও সেবামুখী পুলিশিং সুনিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।

বক্তব্য শেষে গত এক মাসে নিজ নিজ দায়িত্ব পালনে অসাধারণ প্রশংসনীয় কর্মদক্ষতা প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ৩১ জন সদস্যকে বিশেষ আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কৃতদের মধ্যে রয়েছেন— ১ জন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক (টিআই), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবল।

পরবর্তীতে খুলনা নগরীর মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি ও কার্যক্রমকে আরও দ্রুত ও জনবান্ধব করার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক বিভাগের মাঝে ৪টি নতুন মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন পুলিশ কমিশনার।

উক্ত বিশেষ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলামসহ কেএমপির বিভিন্ন পদমর্যাদার উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাবৃন্দ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *