টেলিটকের অফিসে চুরি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরে টেলিটক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন টেলিটক অফিসের যশোরের ইনচার্জ সেলিম রেজা।
অভিযোগ সূত্রে জানা যায়, যশোর শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত টেলিটক অফিসের ইনচার্জ সেলিম রেজা পহেলা এপ্রিল বিকাল ৫টার দিকে নিয়ম অনুযায়ী অফিস বন্ধ করে সহকর্মীদের নিয়ে চলে যান। পরবর্তীতে রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অফিসের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে তারা আলমারির তালা ভেঙে নগদ ২০,৩০০ টাকা, একটি পানির মোটর এবং এসির পাইপ চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে অফিস খোলার সময় চুরির বিষয়টি ধরা পড়ে। পরে  টেলিটকের কর্মকর্তা মোঃ সেলিম রেজা যশোর কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *