টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনাল ম্যাচে টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াই শেষে জয় তুলে নিয়েছে শংকরপুর ইউনিয়ন একাদশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাজারো উল্লাসিত দর্শকের উপস্থিতিতে বাকঁড়া ইউনিয়ন একাদশকে টাইব্রেকারে ০৪-০৫ গোলের ব্যবধানে পরাজিত করে জয়ের উল্লাসে মাতে শংকরপুর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজকের বহুল কাঙ্ক্ষিত ও উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের মাত্র ১ মিনিটের মাথায় আক্রমণাত্মক ফুটবল খেলে বাঁকড়া ইউনিয়ন একাদশের ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তানিম দুর্দান্ত একটি গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি শংকরপুর। খেলার দ্বিতীয়ার্ধের শেষ ১৫ মিনিটের মাথায় শংকরপুরের ১০ নম্বর জার্সি পরিহিত চৌকস ফুটবলার আতিক চমৎকার এক গোল করে খেলায় ১-১ সমতা ফেরান।

নির্ধারিত ৯০ মিনিটে খেলা সমতায় শেষ হওয়ায় রেফারি বাড়তি ৪ মিনিট (২+২ মিনিট) অতিরিক্ত সময় যোগ করলেও কোনো দলই জয়ের দেখা পায়নি। পরবর্তীতে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন। টাইব্রেকারের পেনাল্টি শুটআউটে ভাগ্যের পরীক্ষায় বাকঁড়া ইউনিয়ন একাদশকে ৪-৫ গোলের ব্যবধানে হারিয়ে জয়ের ট্রফি নিশ্চিত করে শংকরপুর ইউনিয়ন একাদশ।

সমতাস্থ সূচক গোল ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শংকরপুর ইউনিয়ন একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আতিক ম্যাচ সেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।

খেলা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দলের শ্রেষ্ঠ খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কর কমিশনার ও জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মো: মনজুরুল আলম নিশান।

অনুষ্ঠানে প্রবীণ কৃতি ফুটবলার আলিমুল কাদির কিসলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সহ-সভাপতি আব্দুল গনি মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম এবং বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৬ দলীয় এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে আগামী ১৮ সেপ্টেম্বর শিমুলিয়া ইউনিয়ন একাদশ বনাম ঝিকরগাছা ইউনিয়ন একাদশ মুখোমুখি হবে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

বসুন্দিয়ার জয়ন্তা গ্রামে পানিতে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য খালাস : ২ সহকারী রাজস্ব কর্মকর্তা ক্লোজড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *