ঝিনাইদহের জ্যেষ্ঠ সাংবাদিক আসিফ ইকবাল কাজল ও তাঁর মেয়ে সড়ক দুর্ঘটনায় আহত

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ):

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি ও বরেণ্য জ্যেষ্ঠ সাংবাদিক আসিফ ইকবাল কাজল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনায় তাঁর সাথে থাকা মেজো মেয়েও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা দুজনই ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় সাংবাদিক কাজল ও তাঁর মেয়ের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

জনপ্রিয় এই সংবাদকর্মীর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহসহ পার্শ্ববর্তী এলাকার সাংবাদিক সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। সহকর্মী ও পরিবারের পক্ষ থেকে তাঁদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *