ঝিকরগাছায় রাস্তার পাশে কনে বসিয়ে বিয়ে : স্থানীয় জনতার প্রতিরোধে পণ্ড অসম বিয়ের নাটক

ঝিকরগাছায় রাস্তার পাশে কনে বসিয়ে বিয়ে : স্থানীয় জনতার প্রতিরোধে পণ্ড অসম বিয়ের নাটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় প্রতারণামূলক এক অসম ও অবৈধ বিয়ের গোপন নাটকীয় আয়োজন ভণ্ডুল করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যার কিছুক্ষণ আগে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালভার্টের ওপর এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনায় বাগেরহাট থেকে আসা কলেজপড়ুয়া কিশোরী সুদর্শনা ঐশ্বরিয়া বসুকে উদ্ধার করে থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া ঐশ্বরিয়া বসু বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ক্ষরণখালী গ্রামের তপন ও অর্পনা বসু দম্পতির দ্বিতীয় সন্তান। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক মনোমালিন্যের জেরে অভিমান করে সম্প্রতি বাড়ি ছাড়েন ঐশ্বরিয়া বসু। তিনি ট্রেনে করে ঝিকরগাছা রেল স্টেশনে পৌঁছালে পার্শ্ববর্তী মোবারকপুর রেললাইন পাড়ার এক রহস্যময় নারী তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে তিন দিন আশ্রয়ে রাখেন। অভিযোগ উঠেছে, ওই নারীর প্রত্যক্ষ উসকানি ও কুচক্রী একটি মহলের সাজানো ছকে এক মুসলিম পাত্রের সাথে এই অবৈধ ও অপ্রাপ্তবয়স্ক বিয়ের চক্রান্ত চলছিল।

আজ সন্ধ্যায় রাস্তার পাশে কালভার্টের ওপর কথিত এক কাজীকে এনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর চেষ্টা করা হয়। ঘটনাটি স্থানীয় জনতার নজরে এলে চরম সন্দেহ তৈরি হয়। উত্তেজিত জনতা ভুয়া বিয়ের বিষয়টি চ্যালেঞ্জ করলে অবস্থার বেগতিক দেখে কথিত বর ও ভুয়া কাজী দ্রুত স্থান ত্যাগ করে কৌশলে সটকে পড়ে। পরে শিমুল নামের স্থানীয় এক চা-দোকানি কিশোরীটিকে নিরাপদ আশ্রয়ে আটকে রাখেন।

ঘটনাটি জানতে পেরে ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে অবহিত করেন। খবর পাওয়া মাত্রই ইউএনও এম সাইফুল্লাহ ঝিকরগাছা থানা-পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে থানার সেকেন্ড অফিসার এসআই হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঐশ্বরিয়া বসুকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, উদ্ধারকৃত কিশোরী সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। বাগেরহাটে অবস্থানরত তার পরিবারের সাথে ইতোমধ্যেই যোগাযোগ করা হয়েছে; আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হবে।

একই সাথে, অসহায় কিশোরীকে আশ্রয়ের নামে প্রতারণা ও অবৈধ বিয়ের নাটক সাজানোয় জড়িত চক্রটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *