ছাদ থেকে পড়ে ডাক্তার পত্নীর অকাল মৃত্যু

ছাদ থেকে পড়ে ডাক্তার পত্নীর অকাল মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট : ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে উম্মে হাবিবা রিজু নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে নগরীর একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিজু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উম্মে হাবিবা রিজু তার স্বামী ও দুই সন্তান নিয়ে ময়মনসিংহের ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন পশু চিকিৎসক (ভেটেরিনারি সার্জন)। তাদের সংসারে ছোট দুটি সন্তান রয়েছে। সোমবার বিকেলে কোনো একটি প্রয়োজনে ছাদে গিয়েছিলেন রিজু, সেখান থেকেই তিনি নিচে পড়ে যান।

ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়মনসিংহের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ড. জিল্লুর রহমান পল গভীর দুঃখ প্রকাশ করে জানান, রিজুর এমন চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তার পরিবারের এই কঠিন সময়ে বিভাগ সব ধরনের সহযোগিতা ও সহমর্মিতা জানাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 নিহত রিজু ,ছবি-সংগৃহীত

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *