গাজীপুর ও নোয়াখালী থেকে পুলিশের দুই শীর্ষ কর্মকর্তা গ্রেফতার

গাজীপুর ও নোয়াখালী থেকে পুলিশের দুই শীর্ষ কর্মকর্তা গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

হত্যার অভিযোগে দায়ের করা ভিন্ন দুটি মামলায় বাংলাদেশ পুলিশের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের মধ্যে পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে কথিত বন্দুকযুদ্ধে এক ছাত্রদল নেতা নিহতের ঘটনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং ডিএমপির পক্ষ থেকে পৃথকভাবে তাঁদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিবিআইতে কর্মরত পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গতকাল বুধবার রাতে গাজীপুর এলাকা থেকে হেফাজতে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ। ২০১৫ সালের জানুয়ারি মাসে ঢাকার খিলগাঁও এলাকায় কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি নিহতের মামলায় তাঁকে গ্রেফতারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা এই কর্মকর্তা সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে দায়িত্বরত ছিলেন।

অপরদিকে, ডিএমপির মুখপাত্র মো. আখতার হোসেন জানান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে নোয়াখালীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেফতার করা হয়েছে। পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে উপস্থাপন করার প্রক্রিয়া নেওয়া হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় তাঁর গ্রামের বাড়ি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিরাপত্তার শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : বিকল্প পথে চলবে জাহানাবাদ

উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা গ্রাম পুলিশ ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহিদ, সম্পাদক আশিকুর

সেচ প্রকল্প নয়, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি ভবদহ সংগ্রাম কমিটির

ফজরের পর আমবয়ানে যশোর জেলা ইজতেমার সূচনা : আখেরি মোনাজাত রোববার

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো : পাম তেল অপরিবর্তিত

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের পুলিশ রিমান্ডে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *