সিএমএম কোর্টের বাইরে ফের ককটেল হামলা : আইনজীবীসহ আহত কয়েকজন

সিএমএম কোর্টের বাইরে ফের ককটেল হামলা : আইনজীবীসহ আহত কয়েকজন

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনের অংশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরফরাজ ইসলাম হৃদয় নামের এক আইনজীবীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৭ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। আহত আইনজীবীকে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নেওয়া হয়েছে।

সিএমএম আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে থাকা আইনজীবী ও স্থানীয় লোকজন রাজীব বোস নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা কোর্ট এলাকায় যান। সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে শক্ত হাতে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে তাঁরা সব সময় প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

এর আগে চলতি মাসের ৯ নভেম্বর বিকেলেও সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছিল। ওই দিনও দুজনকে ধরে পুলিশে দিয়েছিল উপস্থিত জনতা। পরদিন সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেছিলেন, যার সূত্র ধরে পরবর্তী সময়ে আরও কয়েকজন গ্রেপ্তার হন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সুমনকে আটক করল সিআইডি

নিরাপত্তার শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : বিকল্প পথে চলবে জাহানাবাদ

উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা গ্রাম পুলিশ ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহিদ, সম্পাদক আশিকুর

সেচ প্রকল্প নয়, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি ভবদহ সংগ্রাম কমিটির

ফজরের পর আমবয়ানে যশোর জেলা ইজতেমার সূচনা : আখেরি মোনাজাত রোববার

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো : পাম তেল অপরিবর্তিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *