খেলনা ভেবে সুপার গুলু নিয়ে খেলতে গিয়েই বিপত্তি

স্ফুলিঙ্গ ডেক্স :

মাদারীপুর সদর উপজেলার কালাইমারা গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় সাত বছরের শিশু আরিফার বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। কুড়িয়ে পাওয়া একটি সুপার গুলুপ্যাকেট নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত আঠা চোখের ভেতরে চলে যাওয়ায় এই অপূরণীয় ক্ষতি হয়েছে। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট শিশুটির পরিবার এখন উন্নত চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে বাড়ির উঠানে একটি সুপার গুলু প্যাকেট খুঁজে পায় আরিফা। সেটিকে খেলনা ভেবে নাড়াচাড়া করার সময় হঠাত এক ফোঁটা আঠা তার বাম চোখে ঢুকে পড়ে। মুহূর্তেই চোখের মণি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই এক চোখে পৃথিবীর আলো দেখা বন্ধ হয়ে গেছে ছোট্ট এই শিশুটির।

 আরিফার বাবা শাহাদাৎ কাজি ও মা হনুফা বেগম দুজনেই শারীরিক প্রতিবন্ধী। মানুষের সহযোগিতায় কোনোমতে তাদের অভাবের সংসার চলে। মেয়ের এমন অবস্থায় মা হনুফা বেগম চোখের পানি মুছতে মুছতে বলেন, “আগে বুঝতে পারিনি পরিস্থিতি এত খারাপ হবে। এখন উন্নত চিকিৎসার টাকা আমাদের কাছে নেই। সরকার বা কোনো দয়ালু মানুষ এগিয়ে এলে হয়তো আমার মেয়েটা আবার দুচোখে দেখতে পেত।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি জানাজানি হওয়ার পর মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব জানিয়েছেন, উপজেলা প্রশাসন এই অসহায় পরিবারটির পাশে থাকবে। অন্যদিকে, জেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ বৈদ্য নাদিম জানিয়েছেন, শিশুটির সুচিকিৎসার পাশাপাশি তার প্রতিবন্ধী মা-বাবাকে সরকারি ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *