খালা শাশুড়ির বাড়িতে গৃহবধূ খুন : হত্যার দায় স্বীকার স্বামীর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল :

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে চাঁদনী আক্তার খাদিজা (২০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করেছে পুলিশ।

নিহত চাঁদনী খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে এবং অভিযুক্ত সাকিব একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা। সোমবার (৪ মে) তারা নড়াইলে এক খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের মাদকাসক্তি ও কাজ না করার প্রবণতা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। মঙ্গলবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে সাকিব অতর্কিতে চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুরুতে পরিবার ও অভিযুক্ত স্বামী ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিলেন। তাদের দাবি ছিল, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। তবে নড়াইল সদর থানা পুলিশের সন্দেহ হলে তারা সাকিবকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান, ঘটনাস্থলের আলামত এবং সাকিবের অসংলগ্ন কথাবার্তার কারণে তাকে আটক করা হয়, পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *