স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলার বাঘারপাড়া থানাধীন খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা একাধিক সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরিফুল ইসলাম ওরফে আবু তাহের (৩৫)-কে গ্রেফতার করেছে ।
বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা পুলিশ ক্যাম্পের এসআই ফিরোজের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলার কেশবপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আরিফুলকে নিজ এলাকা থেকেই গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম কেশবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম আশুলিয়া থানার একটি মাদক সংক্রান্ত ফৌজদারি মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর একটি পৃথক মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত ছিলেন। রায় ঘোষণার পর থেকেই গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে চলছিলেন।
অবশেষে খাজুরা পুলিশ ক্যাম্পের কার্যকর গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে নিজ গ্রাম থেকেই গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

