যশোরে রিকশা ফেরত ও লাইসেন্সের দাবিতে রিকশা শ্রমিকদের আলটিমেটাম

যশোরে রিকশা ফেরত ও লাইসেন্সের দাবিতে রিকশা শ্রমিকদের আলটিমেটাম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

পৌরসভা ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে অবৈধ আখ্যা দিয়ে রিকশা ও ইজিবাইক আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যশোরের খেটে খাওয়া শ্রমিকরা। আটককৃত যানবাহন বিনাশর্তে ফেরত, ধারাবাহিক অভিযান বন্ধ এবং রিকশার বৈধ লাইসেন্স দেওয়ার সুনির্দিষ্ট দাবিতে আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রিকশা শ্রমিক ইউনিয়ন।

রিকশা শ্রমিক ইউনিয়ন ৯৩৯-এর সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামসহ শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এ প্রতিবাদ কর্মসূচি পরিচালিত হয়। এতে শহরের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক রিকশা ও ইজিবাইক চালক অংশ নিয়ে সংহতি জানান।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের শৃঙ্খলা ও রিকশাচালকদের দীর্ঘদিনের নানা জটিলতা নিয়ে ইতোপূর্বেও একাধিকবার স্থানীয় নগর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের রুটিন বৈঠক হয়েছে। প্রতিবারই পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে সমস্যা নিরসনের প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটানো হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকি সর্বশেষ বিগত ঈদুল আজহার পূর্বে অনুষ্ঠিত বৈঠকেও আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তা তো পূরণ করাই হয়নি বরং হুট করে অভিযান চালিয়ে প্রান্তিক চালকদের আয়-রোজগারের একমাত্র মাধ্যমটি কেড়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নেতৃবৃন্দ আরও জোর দিয়ে বলেন, দিন এনে দিন খাওয়া রিকশাচালকরা এমনিতেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে চরম কষ্টে দিনাতিপাত করছেন। এর ওপর গাড়ি জব্দ করে রাখায় অনেক পরিবারে হাঁড়ি চড়ছে না। তারা অবিলম্বে ব্যাটারিচালিত ও সাধারণ রিকশার লাইসেন্স প্রদান এবং আটককৃত সব যানবাহন চালকদের হাতে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর রাজপথ কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন তারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মণিরামপুরের ৩ যুবক গ্রেপ্তার

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *