কোতোয়ালি পুলিশের জালে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য

কোতোয়ালি পুলিশের জালে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বিভিন্ন এলাকায় পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে রাজনৈতিক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের দুই কর্মী এবং যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন— কেশবপুর উপজেলার রঘুরামপুর গ্রামের জালাল খানের ছেলে ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর আলম রকি, মণিরামপুর উপজেলার নোয়ালি জোলাপাড়া এলাকার শাহীনুর রহমানের ছেলে ফেরদৌস হোসেন এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোল্লাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে যুবলীগ কর্মী জিল্লুর রহমান জুয়েল।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে পৃথক দুই নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা গেছে, যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অমৃত দাসের নেতৃত্বে রাজাহাটের পিকনিক কর্নার এলাকায় ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীর আলম রকি ও ফেরদৌস হোসেনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অন্যদিকে, কোতোয়ালি থানার অপর উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সদরের বসুন্দিয়া জঙ্গলবাঁধাল গ্রামে নাশকতার অপরাধে দায়েরকৃত একটি পৃথক মামলায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান জুয়েলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিন আসামিকে পৃথক মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *