কেশবপুরে দিনে-দুপুরে  ৩ তলা ভবনে চুরি !

কেশবপুরে দিনে-দুপুরে ৩ তলা ভবনে চুরি !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুরে দিনের আলোয় এক বসতবাড়ির দরজা খুলে ঘরে ঢুকে নগদ ৪০ হাজার টাকা এবং প্রায় ৫ লাখ টাকা মূল্যের প্রায় দুই ভরি স্বর্ণালংকার চুরির এক দুঃসাহসিক ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টা থেকে দেড়টার মধ্যবর্তী সময়ে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের এক বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী গৃহপ্রধান মোহায়মিনুল হক আলিম (২০) জানান, উল্লিখিত সময়ে বাড়ির সদস্যরা কাজের প্রয়োজনে বাইরে থাকায় পুরো বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে অজ্ঞাতনামা চোরের দল তাঁদের তিনতলা ভবনের নিচতলার বারান্দার দরজা কৌশলে খুলে আলিমের মা জেসমিন নাহারের শয়নকক্ষে প্রবেশ করে। পরবর্তীতে ঘরের ভেতরে থাকা টিনের বাক্স ও আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৪০ হাজার টাকা সহ প্রায় দুই ভরি ওজনের একটি সোনার চেইন, দুই জোড়া কানের দুল, তিনটি সোনার আংটি, একটি শিশুর হাতের ব্রেসলেট ও একটি অলংকারযুক্ত নাকফুল লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, চুরি হওয়া মোট স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, দিনের আলোয় সংঘটিত এ চুরির ঘটনাটি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। অচিরেই চোর চক্রকে শনাক্ত করে চোরাই মালামাল উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনার আইনি পদক্ষেপ চলমান রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুরে মাদক সেবনের দায়ে পুলিশের হাতে ধৃত ২ : ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের জেল

ভাতুড়িয়ায় পারিবারিক কলহ : ভাবিকে পিঠে ছুরিকাঘাত করল নেশাগ্রস্ত দেবর

অভয়নগরের বাহারুল হত্যা মামলায় নতুন মোড় : ব্যাংকে লেনদেনের তথ্যসহ ভাড়াটে খুনি গ্রেপ্তার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী যশোরে : বিমানবন্দর থেকে সড়কপথে চুয়াডাঙ্গায় গমন

যশোরে এনজিও চাকরি মেলায় উপচে পড়া ভিড় : পাঁচ শতাধিক পদের বিপরীতে সিভি জমা দিলেন ১০ হাজার প্রার্থী

‘শুধু বিসিএস নয়, শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে হবে’: জেলা শিল্পকলায় অধ্যাপক নার্গিস বেগম

ডেঙ্গুর লার্ভা পাওয়ার অভিযোগে যশোর জেনারেলের সামনে ২ ভবনকে ১.৬০ লাখ টাকা অর্থদণ্ড

কারাবন্দি গোল্ডেন সাব্বিরকে শোন অ্যারেস্টের আবেদন

কারাবন্দি গোল্ডেন সাব্বিরকে শোন অ্যারেস্টের আবেদন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *