স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলার মণিরামপুর উপজেলায় মাদক সেবনের অপরাধে মো. তরিকুল ইসলাম (২৫) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেলে মণিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আহাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম মণিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের বিল্লাল হোসেনের সন্তান।
প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন নিয়মিত মাদকবিরোধী টহলের অংশ হিসেবে মণিরামপুর থানা পুলিশ মাদক সেবনরত অবস্থায় তরিকুল ইসলামকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার বিধান অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ওই যুবককে প্রয়োজনীয় আইনি কাগজপত্রসহ কঠোর পুলিশ পাহারায় যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন

