কালীগঞ্জে ৩ দিন দাঁড়িয়ে থাকা ট্রাকে গলিত লাশ উদ্ধার : ছড়াচ্ছিল উৎকট দুর্গন্ধ

কালীগঞ্জে ৩ দিন দাঁড়িয়ে থাকা ট্রাকে গলিত লাশ উদ্ধার : ছড়াচ্ছিল উৎকট দুর্গন্ধ

মোঃ মাসুদ রানা,(কালীগঞ্জ)ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক আব্দুর রহমানের বাড়ি মাগুরা জেলার আড়পাড়া এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান নামে ওই ট্রাক চালকের লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানতে পেরেছি, গত ৩ দিন যাবত ওই স্থানে ট্রাকটি দাঁড় করানো ছিলো। দুই/তিন দিন আগেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কারণ, মরদেহ থেকে উৎকট দুর্গন্ধ বের হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *