ঈদ শনিবার

ঈদ শনিবার

স্ফুলিঙ্গ ডেক্স : দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে দোরগোড়ায় কড়া নাড়ছে খুশির ঈদ। তবে বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি জানান, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় এবং আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ৩০ রোজা পূর্ণ হচ্ছে এবং আগামীকাল শুক্রবার (২০ মার্চ) সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশে একদিন পর শনিবার পালিত হবে মুসলিম উম্মাহর এই প্রধান উৎসব।                                                                                                                                                                                                                                                                                          প্রতীকী-ছবি

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *