আবাসিক হোটেলে জালনোটের কারবার : কেএমপির অভিযানে আটক ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা মহানগরীর হরিণটানা থানা পুলিশের এক সফল অভিযানে ৭০ হাজার জাল টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জিরোপয়েন্ট সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

কেএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশ বিকেল সাড়ে ৫টার দিকে জিরোপয়েন্ট মোড় সংলগ্ন ‘হোটেল সিটি হোম’ আবাসিক হোটেলের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে। হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার রামনগর গ্রামের মোঃ মুকুল হোসেন (২৭) এবং বৈকারি গ্রামের মোঃ শিমুল মোড়লকে (৩০) আটক করা হয়।

আটককৃতদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৭০ হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই জাল টাকা চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনায় হরিণটানা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

ছবি-সংগৃহীত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *