আদালতের নির্দেশ উপেক্ষা করায় থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

আদালতের নির্দেশ উপেক্ষা করায় থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

স্ফুলিঙ্গ ডেক্স :

আদালতের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মামলা এজাহার (এফআইআর) হিসেবে গ্রহণ না করার গুরুতর অভিযোগে ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে তাৎক্ষণিক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত রোববার (৯ আগস্ট ২০২৬) ফেনী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান এ আদেশ প্রদান করেন। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাতে গণমাধ্যমকে আদেশের সত্যতা নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালতের নথি সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের বাসিন্দা রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহানকে মারাত্মক শারীরিক নির্যাতন করা হলে তিনি প্রতিকার চেয়ে প্রথম থানায় লিখিত আবেদন জানান। কিন্তু ওসি উক্ত আবেদনটি গ্রহণ না করায় ভুক্তভোগী নারী বাধ্য হয়ে বিজ্ঞ ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাটি পর্যালোচনার পর ট্রাইব্যুনাল ফেনী জেলার দাগনভূঞা থানাকে অভিযোগটি সরাসরি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ প্রদান করলেও ওসি ফয়জুল আজিম তা উপেক্ষা করে ঝুলিয়ে রাখেন।

পরবর্তীতে ভিকটিম মারজাহান আদালতের আদেশ বাস্তবায়িত না হওয়ার তথ্য জানিয়ে ফের আবেদন জানালে ট্রাইব্যুনালের বিচারক অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন। আদেশে আদালত সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, দায়িত্ব পালনে অনিহা এবং আদালতের নির্দেশ অমান্য করার মাধ্যমে ওসি তাঁর স্বপদে বহাল থাকার অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।

অতএব, ওসিকে অবিলম্বে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার (ক্লোজ) করার জন্য ফেনী জেলা পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দেওয়া হয়। সেই সাথে তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) বরাবর অফিসিয়াল অনুলিপি প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *