আড়াই লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

আড়াই লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা সীমান্ত এলাকায় এক বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও বিভিন্ন সামগ্রী জব্দ করেছে। আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এই সফল অভিযান চালানো হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত এই চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ২,৫২,৪০০/- (দুই লক্ষ বায়ান্ন হাজার চারশত) টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে জানা গেছে, আজ সকালে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ উপায়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানি পণ্যের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের বিশেষ আভিযানিক দল সীমান্তে কড়া নজরদারি ও ওত পাতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে চোরাকারবারিরা সীমান্ত পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা তাদের সাথে থাকা বস্তা ও কার্টন ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ওই স্থান থেকে তল্লাশি চালিয়ে ভারতীয় ২১ পিস মানসম্মত শাড়ী, ০২টি দামী শার্ট পিস, ০২ কেজি জিরা, ০২ প্যাকেট সুগন্ধি পান মসলা, ১৬৪টি চকলেট এবং ১৫২টি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *