৪২ বোতল ‘এসকাফ’ সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মাগুরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪২ বোতল নিষিদ্ধ ‘এসকাফ’ (Eskuf) সিরাপসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটের দিকে মাগুরা সদর থানাধীন পুলিশ লাইন দক্ষিণ পাড়া (কুকনা ঘোষপাড়া) এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-এর নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ জনাব মুন্সী রাসেল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন— মোছাঃ ফাতেমা বেগম (৩৬) ও মিতা খাতুন (৩০)। তারা উভয়েই সদর উপজেলার কুকনা ঘোষপাড়া এলাকার মৃত হাফেজ বিশ্বাসের মেয়ে।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ ফেনসিডিলের বিকল্প হিসেবে ‘এসকাফ’ নামক এই সিরাপ অবৈধভাবে সংগ্রহ ও বিক্রয় করে আসছিল। মাদকসেবীদের কাছে এটি ফেনসিডিলের বিকল্প হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাদের বসতবাড়ির এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাগুরা জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাগুরা জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *