৩১ হাজার শিশু পাবে সুরক্ষা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় যশোরের ঝিকরগাছা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টায় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রশিদ জানান, আজ থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত মোট ১১ কর্মদিবস চলবে। ঝিকরগাছা উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী (১৮০ দিন থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন) মোট ৩১ হাজার ৭৬৬ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​কর্মসূচির শুভ সূচনা লহ্নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য সুধীজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ও মারাত্মক রোগ। এর সংক্রমণ রোধে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি অভিভাবকদের সঠিক সময়ে শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিটি কেন্দ্রেই এই টিকা পাওয়া যাবে। কোনো শিশু যেন এই জীবনরক্ষাকারী টিকা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্মীরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *