২৭ এপ্রিল লিখিত পরীক্ষা : সতর্কবার্তা এসপি’র

নিজস্ব প্রতিবেদক, নড়াইল :

স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক শারীরিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ৩য় দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

শারীরিক পরীক্ষার ৭টি ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আগামী ২৭ এপ্রিল বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি প্রার্থীদের কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, “মাত্র ১৪টি পদের বিপরীতে তীব্র প্রতিযোগিতা হবে, তাই ভালোভাবে পড়ালেখা ছাড়া উত্তীর্ণ হওয়া সম্ভব নয়।”

নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ার জন্য প্রার্থীদের আবারও কঠোরভাবে সতর্ক করে দেন পুলিশ সুপার। তিনি স্পষ্ট জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিয়োগ কার্যক্রম তদারকিতে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স হতে আগত প্রতিনিধি ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনামুল হক সাগর এবং অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী। এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক (মাগুরা), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন (বাগেরহাট), নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান এবং মেডিকেল অফিসারবৃন্দ।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *