২০হাজার টাকার নেশায় কপাল পুড়ল ছাত্রদল নেতার : খেলনা পিস্তলসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বানারীপাড়ায় এক ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপে পিস্তল ও গুলির ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে সাব্বির নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের পর তল্লাশিতে বেরিয়ে আসে আসল রহস্য; যে পিস্তল দেখিয়ে তিনি আতঙ্ক ছড়িয়েছিলেন, সেটি আসলে একটি খেলনা পিস্তল! শনিবার (২৮ মার্চ) দুপুরে তাকে চাঁদাবাজি মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সাব্বির বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং মাছ রং গ্রামের বাসিন্দা। গত ঈদের তৃতীয় দিন তিনি নগরীর গির্জা মহল্লা এলাকার ‘মিরাজ টেলিকম’-এর মালিক মিরাজকে ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। মিরাজ টাকা দিতে রাজি না হওয়ায় সাব্বির তাকে ভয় দেখাতে হোয়াটসঅ্যাপে একটি পিস্তল ও তিনটি কার্তুজের (গুলি) ছবি পাঠান। এতে চরম আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যবসায়ী ও তার পরিবার।

ব্যবসায়ী মিরাজ নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় গত শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতে সাব্বিরের গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাকে গ্রেপ্তারের পাশাপাশি সেই খেলনা সদৃশ পিস্তল এবং তিনটি কার্তুজও জব্দ করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ভুক্তভোগী ব্যবসায়ীর মামলার প্রেক্ষিতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। খেলনা অস্ত্র দিয়ে ভয় দেখানো হলেও এটি গুরুতর অপরাধ। জব্দকৃত আলামতসহ আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *