২০মাস বেতন নেই : বাক-প্রতিবন্ধী কবিরের সংসারে এখন শুধুই হাহাকার

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মাস্টাররোল কর্মচারী এবং ঐতিহাসিক চাঁদ সওদাগর মাজারের খাদেম বাক-প্রতিবন্ধী কবির হোসেন দীর্ঘ ২০ মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন-ভাতা বন্ধ থাকায় চার সদস্যের পরিবার নিয়ে চরম অভাব-অনটনে দিন কাটছে তার। এই অসহায়ত্বের কথা উল্লেখ করে স্থানীয় সচেতন মহল কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কোটচাঁদপুর পৌরসভার রুদ্রপুর গ্রামের বাসিন্দা কবির হোসেন দীর্ঘ দিন ধরে পৌরসভার মাস্টাররোল কর্মচারী হিসেবে নিয়োগ পেয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত ঐতিহাসিক চাঁদ সওদাগর মাজারে পরিচ্ছন্নতাকর্মী ও খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শত বছরের ঐতিহ্যবাহী এই মাজারটির বেহাল দশার মাঝেও তিনি নিরলসভাবে খেদমত করে গেছেন। তবে গত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রহস্যজনকভাবে তার বেতন-ভাতা বন্ধ রয়েছে।

দীর্ঘ ২০ মাস বেতন না পাওয়ায় কবির হোসেনের সংসারে এখন হাহাকার। নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারটি এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। বাক-প্রতিবন্ধী হওয়ায় নিজের কষ্টের কথা কাউকে মুখ ফুটে বলতেও পারছেন না তিনি। স্থানীয়রা এই ঘটনায় গভীর দুঃখ ও নিন্দা প্রকাশ করেছেন।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এনামুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 কোটচাঁদপুরবাসী আশা করছেন, ইউএনও মহোদয় সদয় দৃষ্টি দিয়ে দ্রুততম সময়ের মধ্যে কবির হোসেনের বকেয়া বেতন পরিশোধ এবং নিয়মিত বেতন চালু করার ব্যবস্থা নেবেন। এতে একটি অসহায় পরিবার ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *