১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ‘কাইনছে’ গ্রেপ্তার

​মাগুরা প্রতিনিধি:

মাগুরা জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১০৫ পিস ইয়াবাসহ মোঃ কাঞ্চন শেখ ওরফে কাইনছে (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৯ এপ্রিল) মাগুরা সদর থানাধীন হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর বিশেষ নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, সদর হাসপাতালের পিছনে ম্যাটারনিটি হাসপাতালের পাশে মাদক কেনাবেচা চলছে। তৎক্ষণাৎ সেখানে অভিযান চালিয়ে তোফাজ্জেল বিশ্বাসের সিটিগোল্ড গহনার দোকানের সামনে থেকে কাঞ্চন শেখকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামি কাঞ্চন শেখ (কাইনছে) মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের মোঃ মকগুল শেখের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।ছবি  সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

সাংবাদিকদের 'বেরিয়ে যেতে' বললেন মাগুরার ডিসি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *