১০৩০ পিস ইয়াবা ও সুজুকি জিক্সার বাইকসহ মাফুজ গ্রেপ্তার

১০৩০ পিস ইয়াবা ও সুজুকি জিক্সার বাইকসহ মাফুজ গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

সম্প্রতি নোয়াখালী জেলায় সুকৌশলে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বিশেষ যৌথ অভিযানে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চালানো এক যৌথ তল্লাশি অভিযানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানাধীন করিমপুর বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামির নাম আব্দুর রহমান মাফুজ (২৫)। তিনি চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লতিফপুর (আলী শাহ ফকিরের বাড়ি) এলাকার নুরুজ্জামান ও কামরুন নাহার দম্পতির ছেলে।

র‍্যাব-১১ (সিপিসি-৩, নোয়াখালী) ও ডিএনসি সূত্রে জানা যায়, ফেনী-চৌমুহনী মহাসড়কে মাদকের বড় চালান পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন করিমপুর বাজারস্থ ফেনী টু চৌমুহনী মহাসড়কের দক্ষিণ পাশে ‘মনপুরা পর্দা হাউজ’ নামক দোকানের সামনে মহাসড়কের ওপর একটি অস্থায়ী যৌথ চেকপোস্ট বসানো হয়।

অভিযানকালে সন্দেহভাজন একটি গতিশীল মোটরসাইকেলকে সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে মো. আব্দুর রহমান মাফুজের কাছ থেকে ৯৮.৫ গ্রাম ওজনের সর্বমোট ১,০৩০ (এক হাজার ত্রিশ) পিস নিষিদ্ধ মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত তাঁর ১টি নম্বরবিহীন নীল রঙের ‘SUZUKI GIXXER’ মোটরসাইকেল এবং ১টি স্মার্টফোন জব্দ করে আভিযানিক দল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাফুজ স্বীকার করেছেন যে তিনি মোটরসাইকেলে করে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালীর উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত আব্দুর রহমান মাফুজের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বেগমগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামিকে থানায় সোপর্দ করে আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *