সুস্থ শ্রমিক, কর্মঠ হাত : যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও চেক বিতরণ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণের মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত — আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত।

আলোচনা সভায় শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম। শ্রমিক কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনার পাশাপাশি এদিন উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল হাসান। আলোচনা সভা ও চেক বিতরণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিবসের তাৎপর্য তুলে ধরে। এই আয়োজনের মধ্য দিয়ে শ্রমিকদের মেহনত ও অধিকারের প্রতি সংহতি প্রকাশ করার পাশাপাশি তাদের পেশাগত নিরাপত্তার বিষয়টি সর্বস্তরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *