সাংবাদিক মোশারফের মা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে, অবস্থা আশঙ্কাজনক

সাংবাদিক মোশারফের মা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে, অবস্থা আশঙ্কাজনক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন রয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সুপরিচিত সংবাদকর্মী মো. মোশারফ হোসেনের মা মোছা. ফাতেমা বেগম (৬০)। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল ও পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি যশোর সদর উপজেলার কচুয়া ঘোপ এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানের সহধর্মিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে ফাতেমা বেগম হঠাৎ তীব্র অসুস্থতা ও নানাবিধ শারীরিক জটিলতায় ভুগলে স্বজনরা তাকে দ্রুত যশোরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসকদের নির্দেশে জরুরি পরীক্ষা-নীরিক্ষা সম্পন্ন করা হলে তাঁর শরীরে মারাত্মক ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি (ডেঙ্গু পজিটিভ) শনাক্ত হয়।

পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ও প্লাটিলেট কমতে শুরু করলে কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে অবিলম্বে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে বিশেষ মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।

মায়ের আশঙ্কাজনক শারীরিক পরিস্থিতিতে গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। মায়ের দ্রুত সুস্থতা, পূর্ণাঙ্গ আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোশারফ হোসেন ও তাঁর ভাই মো. সুমন হোসেন সকল গণমাধ্যমকর্মী সহকর্মী, আত্মীয়-স্বজন, সুশীল সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনীতভাবে দোয়া প্রার্থনা করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *