সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা ও আলামত নিষ্পত্তি (মাদক ধ্বংস) শাখার দায়িত্বে থাকা মো. রেজাউল করিম (৪৫) নামের এক পুলিশ কনস্টেবলকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা যায়, সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরিয়ানি ঘর’ নামের একটি দোকানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে কনস্টেবল রেজাউল করিমকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে আটক রেজাউলের পরিহিত প্যান্টের পকেট তল্লাশি করে ১৭৯ গ্রাম ওজনের মোট ১ হাজার ৭৯০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩৭ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

প্রসিকিউশন শাখা জানিয়েছে, আদালতের আলামত ধ্বংসের দায়িত্বে থাকা এই পুলিশ সদস্য কোথা থেকে এত বিপুল পরিমাণ ইয়াবা পেলেন এবং এর পেছনে আদালতের কোনো সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত 'সাইবার পুলিশ ইউনিট'

ফুডপান্ডার এমডিসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

৮৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ কারবারি হান্নান গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *