সম্প্রীতির বার্তা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে যশোর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি

সম্প্রীতির বার্তা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে যশোর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) বিকেল পাঁচটায় শহরের পিটিআই স্কুলের সামনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ৬ নম্বর ওয়ার্ডবাসীর মাঝে এসব উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, আবুল কাশেম কালু, প্রফেসর কুদ্দুস হোসেন, নওশের আলী, জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন ও সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন ও মোহাম্মদ সাদী এবং মহিলা দলের নেত্রী কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা বেগম, সোমা পারভিন, আলো আক্তার, কাকলিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *