শ্বাশুড়িকে ফোনে বললেন ‘মেয়ে অসুস্থ’ এসে মেঝেতে মিলল মরদেহ

শ্বাশুড়িকে ফোনে বললেন ‘মেয়ে অসুস্থ’ এসে মেঝেতে মিলল মরদেহ

​চৌগাছা (যশোর) প্রতিবেদক:
যশোরের চৌগাছা উপজেলা পরিষদের সামনে একটি ভাড়া বাসা থেকে রানী খাতুন (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী লিজন রেজা (৩৬) পলাতক রয়েছেন।

​নিহত রানী খাতুন চৌগাছা উপজেলার মশিউর নগর গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে। তিনি ডাকবাংলো পাড়ায় জনৈক সানাউল্লাহর বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। তার স্বামী লিজন রেজা মেহেরপুর সদর উপজেলার টুংগী এলাকার বাসিন্দা সদর আলীর ছেলে। তিনি একজন সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে। ছয় মাস পূর্বে প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে হয়েছিল।

​পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে রানীর স্বামী লিজন রেজা তার শাশুড়ি আম্বিয়া খাতুনকে ফোনে জানান যে, রানী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে যশোর হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে রানীর মা দ্রুত ঘটনাস্থলে এসে মেয়েকে বাসার মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রানীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিন জ্যোতি জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছিল।

​এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *