শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১০ ও ২০ বাড়িঘর ভাঙচুর

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১০ ও ২০ বাড়িঘর ভাঙচুর

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ:

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ভাঙচুর করা হয়েছে কমপক্ষে ২০টি বসতবাড়ি। আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার দোহারো গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দোহারো গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লা এবং ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সেই পুরনো বিরোধের জের ধরে আজ বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হলে সংঘর্ষ বেধে যায়। এ সময় অন্তত ১০ জন আহত হওয়ার পাশাপাশি গ্রামের কমপক্ষে ২০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরের দাইতলায় থেকে পালসার মোটরসাইকেল চুরি

চলন্ত ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে যুবককে হত্যা : কিশোরীসহ আটক ৪ ছিনতাইকারী

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে যশোর প্রশাসনকে ৪০০ কম্বল দিল আশা

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে বাগেরহাটের কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় একদিনে তিন গুলির ঘটনা : পালংকি রেস্টুরেন্টে হামলার পর বাড়তি পুলিশ মোতায়েন

প্রশাসকশূন্য ধানখালী ইউপি : জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সেবা নিয়ে বিপাকে স্থানীয়রা

ঝিনাইদহ টিটিসির প্রশিক্ষণে বদলে যাচ্ছে কর্মপ্রত্যাশীদের ভাগ্য

হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চৌগাছা সীমান্তে যুবদলের সমাবেশ ও মিছিল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *