পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে দুর্বৃত্তদের গুলি : আহত ৫ জনকে রাজশাহীতে স্থানান্তর

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে দুর্বৃত্তদের গুলি : আহত ৫ জনকে রাজশাহীতে স্থানান্তর

স্ফুলিঙ্গ ডিজিটাল ডেস্ক

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের একটি বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া রঙ্গিলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংরী এলাকার রিপন খার ছেলে মিজান খা, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলার পর আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে আহত নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি মাজদিয়া রঙ্গিলা মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে; এতে মিছিলে থাকা কয়েকজন গুলিবিদ্ধ হওয়াসহ মোট পাঁচজন আহত হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভালোবাসার টানে চতুর্থবার ঝিনাইদহ টিটিসিতে জাপানি ভাষা শিক্ষিকা কুমিকো

কোটচাঁদপুরে নবাগত এসিল্যান্ডকে ফুলেল অভ্যর্থনা : হয়রানিমুক্ত ভূমিসেবার প্রত্যাশা

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১০ ও ২০ বাড়িঘর ভাঙচুর

সাংগঠনিক গতিশীলতা বাড়াতে যশোর সদর ও নগর স্বেচ্ছাসেবক দলের জরুরি মতবিনিময় সভা

ছয় লেন মহাসড়ক প্রকল্পে ক্ষতিপূরণ নিয়ে দ্বৈতনীতির অভিযোগ : কালীগঞ্জে জীবিকা হারানোর শঙ্কায় দেড় হাজার...

নির্ভীকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান খুলনা রেঞ্জ ডিআইজির

যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চারটি শারীরিক ইভেন্ট সম্পন্ন

কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা, আটক ১

চাকরির ইন্টারভিউ দিতে এসে ছাত্রদলের হাতে আটক সাবেক ছাত্রলীগ নেত্রী তানিয়া

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *