শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোর শহরে যুবলীগের মিছিল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যশোর শহরে যুবলীগের মিছিল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে  যশোর শহরে মিছিল করেছে জেলা যুবলীগের একাংশের নেতাকর্মীরা।
আজ ভোরে রোববার (১ নভেম্বর) যশোর জেলা যুবলীগের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সংগঠক ও শহর যুবলীগের সদস্য মো. শেখ শহীদ। মিছিলের আয়োজন করেন জেলা যুবলীগের সংগঠক, সাবেক ছাত্রনেতা ও যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. আলমগীর কবির সুমন।
এতে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ও সংগঠক মো. জাহিদ হাসান সানি। এছাড়া যুবলীগ নেতা মোহাম্মদ শহীদ, মামুন, পিপুল, হৃদয় ও পঙ্খীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।  মিছিলটি শহরের লালদীঘির পাড়, মাইকপট্টি ও লোহাপট্টি সহ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *