“শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে”: মাগুরায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নেওয়াজ হালিমা আরলী

“শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে”: মাগুরায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নেওয়াজ হালিমা আরলী

জাকির হোসাইন তুষার (মাগুরা):

‘সুশিক্ষায় গড়ি দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ’—এই জোড়া প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, উপহার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৫ (চুয়াডাঙ্গা ও মাগুরা)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

দিনব্যাপী সফরসূচির অংশ হিসেবে সকালে ঢাকা থেকে মাগুরা সার্কিট হাউজে এসে পৌঁছান সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী। পরবর্তীতে তিনি বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে আয়োজিত প্রধান অনুষ্ঠানে যোগদান করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল ও খাতা-কলম দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান অতিথিরা। একই সাথে শিক্ষার্থীদের মধ্যে কলেজ ব্যাগ, ক্যাপ ও টি-শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মো. মঞ্জুরুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পল্লব কুমার দে। সমগ্র অনুষ্ঠানটি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও ৯ নম্বর চাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মুখস্থ বিদ্যায় সীমিত থাকলে চলবে না; প্রকৃত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তা নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডা. খলিলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, মাগুরা জেলা পরিষদের প্রশাসকের সহধর্মিণী সামসুন নাহার, যশোর শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. জাহাঙ্গীর কবির এবং মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান পিকুল।

আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং কলেজ প্রাঙ্গণে সরাসরি চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।

এছাড়া, প্রকৌশলী মো. মঞ্জুরুল কবীরের ব্যক্তিগত অর্থায়নে মহাবিদ্যালয়ে সদ্য স্থাপিত ‘স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। নবীনবরণ, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক নতুন আমেজ সৃষ্টি করে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

সাংবাদিকদের 'বেরিয়ে যেতে' বললেন মাগুরার ডিসি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *