শামস-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ

শামস-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত যশোরের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী ‘শামস-উল-হুদা স্টেডিয়াম’-এর অবকাঠামোগত সংস্কার ও আধুনিকায়নে মোট ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ ব্যবস্থাপনায় এ অর্থ বরাদ্দ অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট  সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রকল্পটির বাস্তবায়ন কাজ ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে দিকনির্দেশনামূলক চিঠি পাঠানো হয়। এর আগে অর্থ বিভাগ কর্তৃক প্রকল্প প্রস্তাবনার সার্বিক সম্মতি প্রদানের পর প্রকল্পটির চূড়ান্ত ব্যয় সর্বোচ্চ ৩৪ কোটি ৪৫ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রকল্প সূত্রে জানা যায়, এই বরাদ্দের মাধ্যমে শামস-উল-হুদা স্টেডিয়ামের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, নতুন গ্যালারি ও ড্রেনেজ সংস্কারের পাশাপাশি আধুনিক ক্রীড়া সুবিধার সংযোজন ঘটিয়ে স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

স্টেডিয়াম উন্নয়নে ঐতিহাসিক এই বরাদ্দ প্রাপ্তির পর স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এক বিশেষ বার্তা প্রকাশ করেন। পোস্টে তিনি এই সুসংবাদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে দীর্ঘদিন পর স্টেডিয়ামটির বড় ধরনের উন্নয়ন কাজের সিদ্ধান্ত ও বরাদ্দ নিশ্চিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার মাহতাব নাসির পলাশ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দীর্ঘদিন বঞ্চনার পর অবশেষে শামস-উল-হুদা স্টেডিয়ামের বড় বরাদ্দের মধ্য দিয়ে যশোরের স্থবির হয়ে পড়া ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মানসম্মত উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপকৃত হবেন।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *