রাজ্জাক কলেজের সামনে কোতোয়ালি পুলিশের অভিযান : অস্ত্রসহ অমি আটক

রাজ্জাক কলেজের সামনে কোতোয়ালি পুলিশের অভিযান : অস্ত্রসহ অমি আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের দড়াটানা মোড় সংলগ্ন আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সামনে অভিযান চালিয়ে বার্মিজ চাকুসহ আশিকুর রহমান ওরফে অনি (৩৪) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটক আশিকুর রহমান ওরফে অনি শহরের চিরুনীকলা মোড় বেজপাড়া এলাকার মৃত মশিউর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের গেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সাথে ধারালো অস্ত্র থাকার কথা স্বীকার করলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজত থেকে একটি হলুদ ও কালো রঙের বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃত অনির বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় মামলা রুজু শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *