যশোর ডিবি পুলিশের জালে ২৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি

যশোর ডিবি পুলিশের জালে ২৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র পৃথক দুটি অভিযানে ২৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (১১ অক্টোবর ২০২৬) জেলার শার্শা ও কোতোয়ালি মডেল থানা এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ১১ অক্টোবর দুপুর দুইটার দিকে। ওই সময় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে একটি  টিম যশোর জেলার শার্শা থানাধীন ১১ নম্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিজামপুর বাজার সংলগ্ন জনৈক আঃ মালেকের চা দোকানের সামনে অবস্থান নেয়। সুবর্ণখালী বাজার থেকে নিজামপুর বাজারগামী পাকা রাস্তার ওপর থেকে ৮০ পিস অবৈধ ইয়াবাসহ মো. ইকবাল হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবাল হোসেন শার্শার রামচন্দ্রপুর দক্ষিণপাড়ার জাকির হোসেন ও মাজেদা খাতুন দম্পতির ছেলে।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় একই দিন বিকেলে সাড়ে পাঁচটার দিকে। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. সেকেন্দার আবু জাফরের নেতৃত্বে আরেকটি দল যশোর সদর উপজেলার কোতোয়ালি মডেল থানাধীন ছাতিয়ানতলা গ্রামস্থ যশোর-ঝিনাইদহ মহাসড়কে জনৈক হাসান আলী খানের গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। সেখান থেকে ১৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মো. শরিফুল ইসলাম (২৯) নামের অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ভাসমান এই আসামির পৈতৃক বাড়ি যশোরের বারান্দিপাড়া অম্বিকা বসু লেন এলাকায় হলেও তিনি বর্তমানে কোতোয়ালি থানার খালধার রোড এলাকার মসজিদ গলিতে জনৈক সাইফুলের বাড়িতে ভাড়া থেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। তাঁর বাবা মৃত আব্দুল ওহাব ও  মা কদবানু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার সকালে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *