যশোর চৌগাছায় ৩৭ বস্তা সার জব্দ : ভ্যানচালককে জরিমানা

যশোর চৌগাছায় ৩৭ বস্তা সার জব্দ : ভ্যানচালককে জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় অবৈধভাবে সরকারি সার অন্যত্র বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৩৭ বস্তা টিএসপি, ইউরিয়া ও এমওপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ভ্যানচালককে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের চাঁদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভ্যানে করে সার নিয়ে যাওয়ার সময় মো. আবু টিটোন হোসেন (৪০) নামে এক ভ্যানচালককে আটক করা হয়। তিনি চৌগাছা উপজেলার বাসিন্দা। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান,চৌগাছা উপজেলার শয়ন ট্রেডার্সের মালিক মো. আতিকুর রহমান লেন্টুর সারের দোকান থেকে ৩৭ বস্তা টিএসপি, ইউরিয়া ও এমওপি সার জাহাঙ্গীরপুরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় জনগণ চৌগাছা পৌরসভার চাঁদপুর এলাকায় ভ্যানটি আটক করে বিষয়টি প্রশাসনকে জানায়। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারগুলো জব্দ করে।
জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা দরে সাধারণ কৃষকদের মধ্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা জানানো হয়েছে।
অভিযানে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

২৩ অক্টোবর 'উপজেলা দিবস' পালনে যশোরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *