স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৮ নভেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি ফোর্সেস নিয়মিত ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই ফলশ্রুতিতে আজ ০৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ০৯:০০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি বিশেষ চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন হামিদপুর বাজার এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন মাদক বহনকারী একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে আভিযানিক দল সিগন্যাল দিয়ে থামায়। পরবর্তীতে ভ্যানটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় মোট ৫০ বোতল উইনকেরেক্স নামক মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং এর সঙ্গে জড়িত একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন—মোঃ আলমগীর (৪০), পিতা: মোঃ ইবাদ আলী, সাং: নারায়নপুর, থানা: শার্শা, জেলা: যশোর।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। ছবি সংগৃহীত।
