যশোরে ১৬ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরে ১৬ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৮ নভেম্বর ২০২৬

দেশের সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে কঠোর অবস্থান ও নিয়মিত টহলের অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়েছে।

আজ ০৮ নভেম্বর ২০২৬ তারিখ তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি এলাকার সীমান্তবর্তী স্থানে বিজিবির চৌকস আভিযানিক দলটি এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে ঘটনাস্থل তল্লাশি করে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৩৪টি শাড়ী, ১২টি কম্বল, ২৫টি চাদর, আধা কেজি (০.৫ কেজি) জিরা, ৩২ প্যাকেট ফুসকা, সাড়ে ৬ কেজি (৬.৫ কেজি) কিসমিস, ১২০টি চকলেট, ১২টি বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী এবং ১২৫০টি কসমেটিক্স সামগ্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় এসব চোরাচালানকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৬,৭০,৫০০/- (ষোল লক্ষ সত্তর হাজার পাঁচশত) টাকা। উদ্ধারকৃত অবৈধ মালামালগুলো বিধি অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ারসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ডা. নাবিলা নুসরাতের

যশোরে ৫০ বোতল উইনকেরেক্সসহ শার্শার মাদক ব্যবসায়ী আটক

‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে কোটচাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

অবশেষে সংস্কারে স্বস্তি রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক

যশোর কালেক্টরেট চত্বরে ভুয়া বিয়ের আসর : কিশোরী উদ্ধার

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *