যশোরে ২৫ লিটার বিদেশি মদ ও ১০৫ পিস ইয়াবাসহ আটক ২

যশোরে ২৫ লিটার বিদেশি মদ ও ১০৫ পিস ইয়াবাসহ আটক ২

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৫ লিটার বিদেশি মদ ও ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার বেনাপোল পোর্ট ও বাঘারপাড়া থানা এলাকায় এ অভিযান দুটি পরিচালনা করা হয়।

বেনাপোলে ২৫ লিটার বিদেশি মদ উদ্ধার:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে যশোর ডিবির এসআই (নি.) আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি দল বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল চেকপোস্ট বাজারের সাইদুল সুপার মার্কেটে অভিযান চালায়। এ সময় মো. রবিউর হাসান মিলুর ভাড়াকৃত দোকানে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ফোর্সের সহায়তায় তাঁকে আটক করা হয়।

পরে দোকান তল্লাশি করে ভেতরে রাখা তিনটি সাদা ককশিটের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ২৫ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ২৫০ মিলিলিটারের ৪০টি ও ৫০০ মিলিলিটারের ১৯টি ‘মাউন্টেন ওক হুইস্কি’, ৭৫০ মিলিলিটারের ২টি ‘রয়্যাল গ্রিন প্রিমিয়াম ব্লেন্ডেড হুইস্কি’, ১ লিটারের ২টি ‘ভ্যাট ৬৯ ব্লেন্ডেড স্কচ হুইস্কি’ এবং ১ লিটারের ২টি ‘জনি ওয়াকার রেড লেবেল ব্লেন্ডেড স্কচ হুইস্কি’। আটক মো. রবিউর হাসান মিলু (৪৫) বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া এলাকার মৃত মানিক চৌধুরী ও মৃত মনোয়ারা বেগমের ছেলে।

বাঘারপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ আটক ১:

অপর এক অভিযানে আজ বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে যশোর ডিবির এসআই (নি.) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে একটি দল বাঘারপাড়া উপজেলার ৭ নম্বর দরাজহাট ইউনিয়নের দরাজহাট গ্রামে অভিযান চালায়। সেখানে মো. ওহিদুল ইসলামের বসতবাড়ির উঠানে ডিবি পুলিশ উপস্থিত হলে তিনি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে।

পরে দেহ তল্লাশি চালিয়ে ওহিদুল ইসলামের পরনে থাকা জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল প্লাস্টিকের জিপার ব্যাগে রাখা ১০৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মো. ওহিদুল ইসলাম (৫১) দরাজহাট মধ্যপাড়া গ্রামের মৃত লুৎফর রহমান ও জাহানারা বেগমের ছেলে।

আটক দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভারতে সাজা ভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

বেনাপোলে শ্রমিক নেতাদের উপর ককটেল হামলা : বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চারা বিতরণ ও পরিচর্যার আহ্বানের মধ্য দিয়ে এমএম কলেজে ছাত্রদলের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উ...

নাশকতা ও বিস্ফোরক মামলায় যশোরে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

জানমালের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব পালনের সার্থকতা কী : যশোরে গোলাম রসুল এমপি

নতুন পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত হামিদপুর আল-হেরা কলেজের অসচ্ছল শিক্ষার্থীরা

বাঘারপাড়ায় ডাকাতি মামলায় সুমনকে আটক করল সিআইডি

নিরাপত্তার শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : বিকল্প পথে চলবে জাহানাবাদ

উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছা গ্রাম পুলিশ ইউনিটের নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহিদ, সম্পাদক আশিকুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *