যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৫, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন

যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৫, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন

স্ফুলিঙ্গ রিপোর্ট :
গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে আরও ৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শনিবার (১১ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩ জন এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলার বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ১৯০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৭১ জন সুস্থ হয়েছেন, একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *