যশোরে হাম নির্মূলে বড় প্রস্তুতি : ২ হাজার ২৮০ কেন্দ্রে চলবে টিকাদান

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

সারাদেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ ৬ বছর পর আবারও শুরু হচ্ছে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন। আগামী ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত যশোর জেলা জুড়ে ২ লাখ ৮৩ হাজার ৬০৪ জন শিশুকে এই বিশেষ টিকা (এমআর ভ্যাকসিন) প্রদান করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে যশোর সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অ্যাডভোকেসি সভায় এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার মোট ২ হাজার ২৮০টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশু এই টিকার আওতায় আসবে। এছাড়া ৯ থেকে ১৫ মাস বয়সী শিশু এবং যারা ইতিপূর্বে এক বা দুই ডোজ টিকা নিয়েছে (এক মাস অতিবাহিত হওয়ার পর), তারাও এই ক্যাম্পেইন থেকে টিকা নিতে পারবে। তবে সদর ও যশোর পৌরসভা এলাকায় ইতিমধ্যে ৫৯ হাজার শিশুকে এই টিকা প্রদান সম্পন্ন হয়েছে।

সভায় জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের ইমামদের মাধ্যমে এই প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো প্রকার অপপ্রচার বা গুজবে কান না দিয়ে সুস্থ-সবল জাতি গঠনে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) খান মো. মাসুম বিল্লাহ, এবং যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত।

এছাড়াও জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই জনগুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফাইল ছবি

আরো পড়ুন

যশোরের বারান্দীপাড়ায় দিনে-দুপুরে 'পেরেক আলামিন'কে কুপিয়ে হত্যা!

যশোর জেনারেল হাসপাতালে তিন লাখ টাকার সরকারি অ্যান্টিবায়োটিক উধাও!

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *