যশোরে মোটরসাইকেলের সিটে মিলল সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল : আটক ১

যশোরে মোটরসাইকেলের সিটে মিলল সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল : আটক ১

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইমরান হোসেন নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটক ইমরানের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 আটক ইমরান হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী গ্রামের হবির রহমানের ছেলে। তিনি সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে যশোরের দিকে আসছিলেন বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, তাদের কাছে গোপন খবর ছিল যে সাতক্ষীরা থেকে বড় একটি মাদকের চালান যশোরে ঢুকবে। এই তথ্যের ভিত্তিতে গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। দুপুর ১টার দিকে ইমরান মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া এই নিষিদ্ধ ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে জব্দকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *