যশোরে বিনম্র শ্রদ্ধায় শহীদ সাংবাদিক শামছুর রহমানকে স্মরণ

যশোরে বিনম্র শ্রদ্ধায় শহীদ সাংবাদিক শামছুর রহমানকে স্মরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবির মধ্য দিয়ে যশোরের অকুতোভয় সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শহীদ শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, কবরে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে দিনটি পালন করে।

সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরে সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেন। পরে একটি শোক র‌্যালি নিয়ে শহরের কারবালা কবরস্থানে গিয়ে শহীদ শামছুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এরপর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, শহীদ সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলার বিচার দীর্ঘ ২১ বছর ধরে ঝুলে রয়েছে। বারবার দাবি জানানো হলেও এখনো এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। দীর্ঘসূত্রতায় সাংবাদিক সমাজ ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, ২০০০ সালের ১৬ জুলাই রাতে যশোরে দৈনিক জনকণ্ঠ কার্যালয়ে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন শামছুর রহমান। বর্তমানে আইনি জটিলতার কারণে মামলাটির বিচার কার্যক্রম উচ্চ আদালতে আটকে রয়েছে। এই বিচার বিলম্বের পেছনে রাষ্ট্রের সদিচ্ছার অভাব রয়েছে বলেও তারা মন্তব্য করেন।

প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাবেক সভাপতি মনোতোষ বসু, আমিনুর রহমান মামুন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনুর রশিদসহ সাংবাদিক নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *