যশোরে বর্ণাঢ্য আয়োজনে রাতদিন নিউজের অর্ধযুগ পূর্তি উদযাপিত

যশোরে বর্ণাঢ্য আয়োজনে রাতদিন নিউজের অর্ধযুগ পূর্তি উদযাপিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড্ডয়ন, কেক কাটা, আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাতদিন নিউজের অর্ধযুগ পূর্তি। ছয় বছরের পথচলা পেরিয়ে সপ্তম বছরে পদার্পণের এই আনন্দঘন আয়োজনে সাংবাদিক, লেখক, গবেষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে প্রেসক্লাব যশোর প্রাঙ্গণ।

শুক্রবার সকাল ১০টায় যশোর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে প্রেসক্লাব যশোর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে অর্ধযুগ পূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি এবং দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা।

অনুষ্ঠানে বক্তারা স্থানীয় সাংবাদিকতার বিকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে অনলাইন সংবাদমাধ্যমের গুরুত্ব ক্রমেই বাড়ছে। তবে দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা, পেশাগত নৈতিকতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বক্তারা রাতদিন নিউজের ছয় বছরের পথচলাকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আরও দায়িত্বশীল, অনুসন্ধানী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সংবাদমাধ্যমটি মানুষের আস্থা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সিনিয়র সাংবাদিক, লেখক ও গবেষক বেনজীন খান, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাতদিন নিউজের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আশরাফুল আজাদ, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, ভৈরব বার্তার সম্পাদক রিমন খান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। এ ছাড়া আলোচনায় আরও অংশ নেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া এবং তৃণমূল জাগপার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাতদিন নিউজের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রেসক্লাব যশোরের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ বকুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, কনটেন্ট ক্রিয়েটর বি কে লিটন এবং ইয়াভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রোহিত রায়। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে রাতদিন নিউজ পরিবারের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

অর্ধযুগ পূর্তি উপলক্ষে রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভূইয়া ও সংবাদমাধ্যমটির পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানায় দৈনিক গ্রামেরকাগজ পরিবার, দৈনিক কল্যাণ পরিবার, সাংবাদিক ইউনিয়ন যশোর, দৈনিক সত্যপাঠ, যশোর জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, যশোর জেলা মৎস্যজীবী দল, যশোর রিপোর্টার্স ইউনিটি, বসুন্দিয়া প্রেসক্লাব এবং কাঠেরপুল যুব সংঘ। একের পর এক সংগঠনের ফুলেল শুভেচ্ছা, অতিথিদের আন্তরিক অভিনন্দন এবং সহকর্মীদের উচ্ছ্বাসে পুরো আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে ইয়াভ কালচারাল ক্লাবের সদস্য হাফিজুর রহমানের কণ্ঠে ‘আজ জন্মদিন তোমায়’ গানটি উপস্থিত অতিথিদের মধ্যে বিশেষ আনন্দের সঞ্চার করে। তাঁর পরিবেশনায় উৎসবের আমেজ পায় নতুন মাত্রা।

অনুষ্ঠানের শেষ পর্বে রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভূইয়া সংবাদমাধ্যমটির প্রতিষ্ঠালগ্ন থেকে ছয় বছরের পথচলার নানা স্মৃতি, অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জনের কথা তুলে ধরেন।

তিনি সংবাদমাধ্যমটির পথচলায় সহকর্মীদের শ্রম, নিষ্ঠা, আন্তরিকতা এবং পাঠক-দর্শকদের ভালোবাসার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে রাতদিন নিউজের প্রতিনিধি ফোরামের সাবেক সভাপতি প্রয়াত নাইমুর রহমান ফিরোজকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর স্মৃতিচারণের পাশাপাশি রুহের মাগফিরাত কামনা করেন। তিনি রাতদিন নিউজের সাংবাদিক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, পাঠক-দর্শক এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণপুরুষ তরিকুল ইসলামের প্রয়াণ বার্ষিকী : দড়াটানা জামে মসজিদে আলেম সমাজের শ্র...

বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ২৬৪তম মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত

বাঘারপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা শাহাজালাল গ্রেপ্তার

ঝিকরগাছায় তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে হবে : রামনগর ভূমি অফিস উদ্বোধনকালে প্রতিমন্ত্রী অমিত

বেনাপোলে মোবাইল ডিসপ্লেসহ প্রায় ২২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

শার্শার শিকারপুরে দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার

শানতলায় স্ত্রীকে হত্যার পর নিজেই থানায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত স্বামী আতিয়ার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের স্মৃতি চরণে যশোর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১৬ ম...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *