রূপগঞ্জে প্রকাশ্যে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে পায়ের কাটলো মাদক কারবারিরা

রূপগঞ্জে প্রকাশ্যে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে পায়ের কাটলো মাদক কারবারিরা

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার ও অবৈধ কারবারের প্রতিবাদ করায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য আবুল কালামের (৩৫) ওপর বর্বর হামলা চালিয়েছে স্থানীয় একটি চিহ্নিত মাদকচক্র। দুর্বৃত্তরা তাঁকে নির্মমভাবে পিটিয়ে ডান হাত ও বাম পা ভেঙে দেওয়ার পাশাপাশি ডান পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাতের দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই মর্মান্তিক ও চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে। আক্রান্ত পুলিশ সদস্য আবুল কালাম ছুটিতে নিজের গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহত পুলিশ সদস্যের পারিবারিক সূত্র থেকে জানা যায়, আবুল কালাম দীর্ঘদিন ধরেই নিজের এলাকায় গড়ে ওঠা মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এরই জের ধরে গত মাসে তিনি মাসাবো এলাকার চিহ্নিত দুজন মাদক কারবারিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে সরাসরি সহায়তা প্রদান করেন। এই ঘটনার পর থেকেই স্থানীয় মাদকচক্র ও অপরাধীরা তাঁকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, ঘটনার দিন রাতে আবুল কালাম বাড়িতে অবস্থানকালে শাহজালাল নামের এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে তাঁকে বাড়ি থেকে কৌশলে বের করে নিয়ে যান। আবুল কালাম বাইরে পৌঁছামাত্রই পূর্ব থেকে ওত পেতে থাকা শাহজালালসহ আনুমানিক ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তাঁর ওপর অতর্কিত চড়াও হয়। হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে দেয় এবং একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে ডান পায়ের রগ কেটে দিয়ে ফেলে রেখে যায়।

এ সময় আবুল কালামের আত্ম চিৎকার শুনে প্রতিবেশীরা ও স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থলের দিকে ছুটে এলে হামলাকারীরা গা ঢাকা দেয়। পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী পুলিশ সদস্যের পিতা আব্দুল মালেক ক্ষোভ প্রকাশ করে জানান, মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছেলের ওপর এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। অপরাধীরা অত্যন্ত পাশবিকভাবে কালামের ডান হাত ও বাম পা ভেঙে দেওয়ার পর পেশাদার কায়দায় পায়ের রগ কেটে দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এপিবিএন সদস্য আবুল কালাম ছুটিতে নিজ এলাকায় এসে দুষ্কৃতকারীদের আক্রমণের শিকার হয়েছেন। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং সরকারি সংস্থায় কর্মরত সদস্যের ওপর আক্রমণসহ এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সব অপরাধীকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে মাদক কারবারিদের কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাঠ ছাড়বে না জামায়াত : কোটচাঁদপুরে মাওলানা আব্দুল হাই

বাগেরহাটের চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন : মূলহোতাসহ ৪ ডাকাত আটক

কালীগঞ্জে নতুন বাজার এলাকা থেকে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনের বীর সৈনিক ইসরাইল হোসেন জীবনকে স্মরণ করলো কালীগঞ্জ বিএনপি

বেনাপোলে ৩ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ

কোটচাঁদপুরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চাঁচড়া ও উপশহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কামালের উপস্থিতিতে দোয়া ম...

"দক্ষিণবঙ্গের হৃদয়ে আজীবন অমর তরিকুল ইসলাম" : কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *